সাহিত্য সংস্কৃতি

একদিন ঠিক সময় করে

চাচ্ছ পেতে জীবন জুড়ে, সুখ ,আনন্দ শুনাম ভরা

দিচ্ছ যেমন সকলের তরে ,

ফিরে পাবে ঠিক তেমন করে ।

আজকে না হোক,এই তো একদিন ঠিক সময় করে।

ভাবছোটা কি! এ জীবনটারে!!

খোদা নিবেন হিসাব প্রতিটি স্তরের

অপেক্ষা শুধু কিছুক্ষণের

সৃষ্টিকর্তা প্রতিদান দিবেন, একদিন ঠিক সময় করে।

 

ভাবছো কি সবই তোমার!!!!

খুব শীঘ্রই সকলেই দাঁড়াতে হবে খোদার দরবারে।

 

ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জুলুম করে

মেরেছ যারা তিলে তিলে খুন করে ,

পার পাবে না কেউ খোদার দরবারে।

 

সর্বদা প্রার্থনা করি মহিয়ান এর সকাশে

বাড়িয়ে দাও ধৈর্য , হিম্মত, শক্তি ,

যুগ যুগ ধরে কষ্ট পেয়েছে যারা কোনরকম অপরাধ না করে।

 

মিথ্যা অপবাদ, তুচ্ছ তাচ্ছিল্য,

খোদার বিরোধী কাজ করছ যারা,

এইতো সময় থাকতে বিবেক দিয়ে ভেবো তারা

স্বয়ং খোদা চাইবে যখন হিসাব,

বাঁচাতে পারবে তো নিজেকে এই জুলুম দ্বারা?

 

 ফাতেমা বিনতে সেলিম