আমার চোখে আমার দেশ, বিশ্ব জানুক বাংলাদেশ!
আবারও এসে গেছে “আলোবাংলা”!! দুরন্ত’র পক্ষ থেকে তারুণ্যের প্রিয় অনলাইন ক্যাটাগরী “আলোবাংলা” চালু হয়েছে। যারা আলোবাংলা-র সাথে দীর্ঘদিন পথ চলেছ/চলেছেন সবাইকে স্বাগত। ছোটবড় সবাই ফটোগ্রাফি পাঠাতে পারবে “আলোবাংলা”য়।
উদীয়মান ফটোগ্রাফারদের জন্য অনলাইন ক্যাটাগরী “আলোবাংলা”। যারা চায় তাদের ফটোগ্রাফি অনলাইনে আপলোড হোক, বিশ্বের মানুষ দেখুক, তারা এখানে বিভিন্ন বিষয়ে ফটোগ্রাফি পাঠাতে পারে। আপনার ফটোগ্রাফিই শিশু-কিশোর-তারুণ্যের ভাবনাকে বিকশিত করতে পরে।
– সপ্তাহে দুইটি সেরা ফটোগ্রাফি পাবে “ডিজিটাল সার্টিফিকেট”।
– প্রতি মাসে একটি সেরা ফটোগ্রাফি পাবে একটি “ক্রেস্ট”।
– বছরে নিয়মিত অংশগ্রহনকারী থেকে বিচারকের মাধ্যমে বাছাইকৃত ফটোগ্রাফি নিয়ে দুরন্ত ও বাঘমামা ক্রিয়েটিভের আয়োজনে “প্রদর্শনী”।
-নিউজ ডেক্স



