ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। বৃহস্পতিবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ -২ শাখা) উপসচিব চৌধুরী সামিরা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
অধ্যাপক মোহাম্মদ ইউসুফ প্রতিষ্ঠানটির ৭৫তম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন। এর আগে তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকার ঊর্ধ্বতন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। গত ২৪ মার্চ ঢাকা কলেজের ৭৪তম অধ্যক্ষ হিসেবে অবসরে যান অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ৷ এরপর কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর এটিএম মইনুল হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ।
নতুন অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোঃ ইউসুফ ঢাকা কলেজকে আরো সুন্দরভাবে ও সফলভাবে পরিচালনা করবেন সেই প্রত্যাশা সকলের।
– মোঃ মাহদীউল হক, ডিভিশনাল এডিটর





